জিনিসপত্রের দাম বেশি, কিন্তু একজন মানুষও না খেয়ে মরেনি: ওবায়দুল কাদের


মেট্রোরেলের ভাড়া; কিলোমিটারে ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিনিসপত্রের দাম বেশি, কিন্তু একজন মানুষও না খেয়ে মরেনি। মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে, মুক্তিযুদ্ধ বাঁচবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নাকি অক্টোবরে ঢাকা অচল করে দেবে। ঢাকা অচল করতে এলে নিজেরাই অচল হয়ে যাবে, ঢাকাবাসী তাদের অচল করে দেবে। তারা নাকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেবে। বেশি লাফালাফি, নাচানাচি করতে এলে রাশিয়ার ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেবো।

আরও পড়ুনঃ দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, বেশি লাফালাফি করলে ভালো হবে না। অবস্থা খারাপ হবে।

বিশ্ব সংকটে দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ কষ্টে আছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই কষ্ট থাকবে না। শেখ হাসিনার ঘুম হারাম মানুষের কথা ভেবে। কীভাবে মানুষকে খাওয়াবে, পরাবে।