২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সরকারের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে দেশ। এজন্য সরকারের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
আজ শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে একথা বলেন মন্ত্রী।
জনপ্রশাসনমন্ত্রী বলেন, সরকারি দপ্তরের প্রতিটি বিভাগের এপিআই আছে। আমরা যথাযথভাবে এপিআই মূল্যায়ন করছি। সরকারি কর্মকর্তাদের কাজের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছি। এপিআই মূল্যায়নে মেহেরপুর জেলার সরকারি কার্যালয়গুলো সবার সেরা হবে বলে আশা করি।
পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এ সংবর্ধনার আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসন।
আরও পড়ুনঃ“গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চাই”
