মোহাইমেনুল ইসলাম নিয়ন
এমনই একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আই লাফ ইউ’। সুস্ময় সুমনের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, শালহা খানম নাদিয়া এবং কাজী উজ্জল।

নাটকটি সম্পর্কে জোভান পেপার’স লাইফকে বলেন, ‘খুব সিম্পল ভাবে বলে যাওয়া একটা লাভস্টোরি। তবে চমক আছে অনেক। আশা করি সবার ভাল লাগবে।’
অন্যদিকে নাদিয়া পেপার’স লাইফকে জানান, ‘সুস্ময় ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। অসম্ভব ফ্রেশ একটা গল্পে কাজ করলাম আমরা। আশা করি ভাল একটা কিছু হতে যাচ্ছে।’
নয়েস এন্টারটেনমেন্টের প্রযোজনায় নির্মিত নাটকটি খুব জলদি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে জানান নাটকের প্রযোজক সুখমন সুলতান।
