বিশ্ব ইজতেমা: প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ



ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস, কনকনে শীত উপেক্ষা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পার করেছেন অংশগ্রহণকারীরা। ১২ জানুয়ারি থেকে তীব্র শীতের মধ্যেই চলছে ধর্মপ্রান মুসুল্লিদের বয়ান, জিকির-আসকার, ইবাদত-বন্দেগি, ঘুম, খাওয়াদাওয়া। আজ রবিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
টঙ্গীতে তুরাগ নদের পাড়ে ইজতেমা মাঠে লাখো মানুষের ভিড়। কিন্তু সেভাবে হইচই, হুড়োহুড়ি বা কোলাহল নেই। সবাই নিজের মতো করে একধরনের শৃঙ্খলা মেনে চলছেন। সবার মাঝেই রয়েছে সহযোগিতার মনোভাব। মাঠজুড়ে বিশাল শামিয়ানার নিচে ছোট ছোট দলে ভাগ হয়ে অবস্থান করছেন অংশগ্রহণকারীরা। মাঠে পাটি, লেপ-তোশক পেতে ঘুমানোর ব্যবস্থা।
তাবলিগ জামাতের দিল্লির আমির মাওলানা সাদ কান্ধলভীর যোগ দেওয়া না-দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে কঠোর নিরাপত্তায় আজ এই ইজতেমা শুরু হয়। ইতিমধ্যে আসা দেশি-বিদেশি মুসল্লিদের জন্য গতকাল বাদ ফজর থেকেই প্রস্তুতিমূলক বয়ান শুরু হয়। ইজতেমা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমার দুই ধাপে অংশ নিয়েছেন দেশের ৩২ জেলার মুসল্লি। প্রথম ধাপে অংশ নিচ্ছেন বিদেশি মুসল্লিসহ দেশের ১৬ জেলার মুসলিরা। ইতোমধ্যে প্যান্ডেল, মঞ্চ, মুসল্লিদের পারাপারে তুরাগ নদের উপর ভাসমান সেতু, টয়লেট, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব প্রস্তুতি সমন্ন হয়েছে।
এবারের বিশ্ব ইজতেমার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, আনসার ও ভিডিপি পৃথক ৫টি কন্ট্রোল রুম স্থাপন করেছে। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের ওযু, পয়ঃনিষ্কাষণ ও সুপেয় পানি সরবরাহের লক্ষ্য ইজতেমা মাঠে স্থাপিত ১৩টি গভীর নলকূপ দিয়ে ১৮ দশমিক ৫০ কিলোমিটিার পাইপ লাইনের মাধ্যেমে প্রতিদিন ৩ কোটি ৫৪ লাখ গ্যালন সুপেয় পানি সরববরাহ নিশ্চিত করা হয়েছে। ইজতেমা চলাকালীন ২১টি গার্বেজ ট্রাক বর্জ্য অপসারণ করেছে।
এদিকে ভারতের প্রখ্যাত আলেম ও বিশ্ব তাবলিগ জামাতের আমির মাওলানা জোবায়েরুল হাসানের মৃত্যুর পর থেকে মোনাজাত পরিচালনা করে আসছেন দেশটির আরেক শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি। এবার তাঁকে নিয়ে ক্ষোভ-বিক্ষোভ তৈরি হওয়ায় তিনি ইজতেমায় অংশ নিচ্ছেন না। তাঁর অনুপস্থিতিতে আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন বাংলাদেশের দুজন আলেম। এবার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান দুটোই হবে বাংলায়।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা হাফেজ জোবায়ের। হেদায়েতি বয়ান করবেন মাওলানা আব্দুল মতিন। গত শুক্রবার রাতে তাবলিগ জামাতের মুরব্বিদের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়।