গুগল গোপনে পিক্সেল ব্র্যান্ডের স্মার্টঘড়ি উন্নয়ন করছে। মার্কিন প্রতিষ্ঠানটির এসব পরিধেয় প্রযুক্তিপণ্য চলতি বছরই উন্মোচন করা হবে। বিশ্বাসযোগ্য একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টাইমস।
চলতি বছর বার্ষিক হার্ডওয়্যার সম্মেলনে পিক্সেল ব্র্যান্ডের এসব স্মার্টঘড়ি উন্মোচন করবে গুগল। একই মঞ্চে পিক্সেল ৩, পিক্সেল ৩ এক্সএল এবং দ্বিতীয় প্রজন্মের পিক্সেল বাডস হেডফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।
বিভিন্ন কোম্পানির নতুন ডিভাইসের তথ্য প্রকাশক ইভান ব্লাস। তিনি জানান, গুগল গত সপ্তাহে অনুষ্ঠিত আই/ও ডেভেলপার সম্মেলনে অ্যান্ড্রয়েড ওয়্যারের নাম পরিবর্তন করে ‘ওয়্যারওএস’ করেছে, যা প্রতিষ্ঠানটির পরিধেয় প্রযুক্তিপণ্যে ব্যবহূত হবে। ধারণা করা হচ্ছে, এসব ডিভাইসে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ওয়্যার ৩১০০ প্রসেসর থাকবে।
কোয়ালকমের ওয়্যারেবল বিভাগের জ্যেষ্ঠ পরিচালক পঙ্কজ কাপিদা বলেন, চলতি বছরের শেষ নাগাদ তারা স্মার্টঘড়ির মতো পরিধেয় প্রযুক্তিপণ্যের নতুন চিপসেট উন্মোচন করবে।
