টিকটককে জাতীয় নিরাপত্তার হুমকি ঘোষণা করল তাইওয়ান


‘টিকটক কথা শুনতে শুরু করেছে'

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটককে জাতীয় নিরাপত্তার জন্য ‘বড় ধরনের হুমকি’ হিসেবে ঘোষণা করেছেন তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স- বিষয়ক মন্ত্রী অড্রে টাং।

তিনি বলেছেন, বিদেশি পক্ষগুলোর সঙ্গে টিকটকের সম্পর্ক যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যুক্তরাষ্ট্রও চীনা অ্যাপটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। বিদেশি পক্ষের নিয়ন্ত্রণাধীন সংবেদনশীল যে কোনো পণ্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাইওয়ানের তথ্য এবং যোগাযোগ নিরাপত্তার জন্য হুমকি।

আরও পড়ুনঃ“সারাবিশ্বের মাতৃভাষা সংরক্ষণ ও গবেষণায়ও জোর দিতে হবে”

টিকটক নিয়ে শুধু যে তাইওয়ান এ কথা বললো তা নয়; যুক্তরাষ্ট্রও অনেকদিন ধরেই একই কথা বলে আসছে। দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সম্প্রতি টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে নিয়ে একটি বিল পাস করে। এই বিলের মাধ্যমে বাইটড্যান্সকে টিকটকের মালিকানা ছেড়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে অ্যাপটি।

তাইওয়ান যেন যুক্তরাষ্ট্রের সেই বিলেরই অনুকরণ করতে যাচ্ছে। টাং জানিয়েছেন, তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স-বিষয়ক মন্ত্রণালয় সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা আইনে একটি সংশোধনের প্রস্তাব করেছে। এই সংশোধনী বহিরাগত হস্তক্ষেপ থেকে নিজস্ব ডিজিটাল অবকাঠামো রক্ষায় তাইওয়ানের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।