এই শীতে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড


এই শীতে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ভোরের দিকে ভারী কুয়াশা আর দিনভর শীতল বাতাসে রাজশাহীর বু‌কে জেঁকে বসেছে শীত।আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে রোববার সকালে রাজশাহীতে এই শী‌তে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।পদ্মানদীর তীরঘেষা এ শহরে দিনভর চলছে হিমেল হাওয়া। এমন বাতাসে শীতের কারণে দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, শিশু আর ছিন্নমূল শ্রমজীবী মানুষেরা।আবহাওয়া অফিস বলছে, আকাশে মেঘ কেটে গেলে বাড়বে শীতের তীব্রতা। মাসের শেষ ভাগে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে।