বিধ্বংসী করোনাভাইরাসে আক্রান্ত দুই বাংলাদেশি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

সিঙ্গাপুরে আবারো এক বাংলাদেশি কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে দুজন বাংলাদেশি আক্রান্ত হলেন। আক্রান্ত দুই বাংলাদেশি একই জায়গায় কাজ করতেন বলে জানা গেছে।
এছাড়াও, সিঙ্গাপুরের একজন নাগরিক ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সিঙ্গাপুরে এই ভাইরাসে ৪৭ জন আক্রান্তের খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশির মতো দ্বিতীয়জনেরও চীন ভ্রমণের কোন অভিজ্ঞতা নেই।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের উপসর্গ পাওয়ার পর তিনি একটি সাধারণ ক্লিনিকে চিকিৎসা নিতে যান। সেখানে তার করোনা ভাইরাসে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরের বিশেষায়িত হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় বাংলাদেশি সেখানকার বীরাস্বামী এলাকায় থাকেন এবং সেলেটার অ্যারোস্পেস হাইটসে কাজ করতেন। ভাইরাসে আক্রান্ত  প্রথমজনও কাজ করতেন সেলেটার অ্যারোস্পেস হাইটসে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশি শ্রমিকের শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে একাধিক কূটনীতিক সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে ওই বাংলাদেশিকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ(এনসিআইডির) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে।