রাজধানীর নিউমার্কেট এলাকায় বিশ্বাস বিল্ডার্স নামে একটি বহুতল ভবনে আগুন লাগে।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ২২ তলা ওই ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
তবে এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর তৎক্ষণাৎ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জানান, খবর পেয়ে তাদের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক মানুষ।
ওই ভবনে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, ভবনের নিচতলায় একটি অফিস রুমে তারা কয়েকজন বসে ছিলেন। রাতে হঠাৎ বাতি নিভে যায়। বাইরে বেরিয়ে দেখেন দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ধোঁয়া বেরিয়ে পুরো ভবনে ছড়িয়ে পড়ছে।

