পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনছে ঢাকা বিশ্ববিদ্যালয়


পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনছে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাচ্যর অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সভার একজন সদস্য।

তিনি জানান, বিগত বছরগুলোতে ২০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে। তার মধ্যে ৮০ মার্কস প্রাপ্ত জিপিএর ভিত্তিতে এবং বাকি ১২০ মার্কস এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নেয়া হতো। কিন্তু  সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন শিক্ষার্থী ভর্তি হতে চাইলে তাকে ১০০ মার্কস এর যেখানে ৬০ নম্বরের এমসিকিউ এবং বাকি ৪০ মার্কস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তিনি আরও জানান, এই পদ্ধতি আগামী ভর্তি পরীক্ষা থেকেই কার্যকর করা হবে। এবং এ ব্যাপারে একাডেমিক অ্যাডমিশন কমিটি সিদ্ধান্ত নিবে।