খাবারের মাধ্যমে ধরে রাখুন তারুণ্য!



আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই নিজেকে মাঝে মাঝে অচেনা লাগে। চেহারার মধ্যে বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। বয়স না বাড়তেই চোখের নিচে কালি, অসংখ্য বলিরেখা কিংবা পাকা চুল জানান দেয় বয়স বাড়ছে আপনার।

তবে তা থেকে পরিত্রাণ মিলতে পারে আপনার। এর জন্য প্রয়োজন স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাস। এমন কিছু খাবার আছে যেগুলি নিয়মিত খেতে পারলে চেহারায় দীর্ঘদিন পর্যন্ত বয়সের ছাপ পড়বে না।

দেখে নেওয়া যাক এমন কিছু খাবার :

  • অলিভ অয়েল ত্বকের শুষ্কতা দূর করে এবং একই সঙ্গে যে কোনও দাগ দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন রান্নায় অলিভ অয়েল ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া ১ চামচ অলিভ অয়েল নিয়ে প্রতিদিন অন্তত দু’বার করে ত্বকে মালিশ করতে পারলে হার মজবুত হয়, ও ত্বক উজ্জ্বল হয়।
  • বিজ্ঞানে বলা আছে, পঁয়ত্রিশ পেরোলেই হাড় দুর্বল হতে থাকে। বাত বা অস্টিওপরেসিসের মতো অনেক সমস্যা দেখা দিতে পারে। ক্যালসিয়ামের অভাবে এই সমস্যা আরো বেশি পরিমাণে দেখা দেয়া। টক দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। তাই হাড় সুস্থ রাখতে প্রতিদিন ১ বাটি টক দই খেতে পারেন।
  • ত্বকের তারুণ্য ধরে রাখতে তার ডিটক্সিফিকেশন অত্যন্ত জরুরি। ব্রকোলিতে রয়েছে এমন অনেক উপাদান যা শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দিয়ে কোষকে সতেজ রাখতে সাহায্য করে।
  • ত্বকের যৌবন ধরে রাখতে ডালিম অত্যন্ত উপকারী একটি খাদ্য উপাদান। ডালিমে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের নমনীয়তা বজায় রেখে তাকে টানটান রাখতে সাহায্য করে। ডালিম ত্বককে সতেজ রাখতে সাহায্য করে।
  • পালং শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়েম, ফাইবার, ভিটামিন আর মিনারেল (খনিজ)। এই শাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেণ্ট রয়েছে যা শরীরের ‘ফ্রি র‍্যাডিকেল’ ধ্বংস করে দিয়ে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
  • বাদাম একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, যা চেহারার মাধুর্যতা ধরে রাখতে পারে। বিশেষ করে আখরোট জাতীয় বাদামি রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা ত্বককে মসৃণ করে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে। আখরোটে কোলেস্টেরলের মাত্রা একেবারে সামান্যই থাকে।
  • টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে লাইকোপেন। এই লাইকোপেন এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা বিভিন্ন ধরণের চর্মরোগ প্রতিরোধ করতে খুবই কার্যকর। এটি ত্বককে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে। ফলে ত্বক থাকে উজ্জ্বল।
  • হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লামমেটরি উপাদান যা আমাদের হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এরই সঙ্গে সঙ্গে ত্বকের শুষ্কতা দূর করে তাকে করে তোলে উজ্জ্বল, দীপ্তিময়।