শেষ পাতে মিষ্টি ক্ষতিকর?



এমন খুব কম মানুষই আছেন যারা মিষ্টি খেতে ভালবাসেন না। অনেকেই আবার শরীরের কথা চিন্তা করে মিষ্টি খাওয়াই বাদ দিয়ে দেন। আবার এমন কিছু মানুষ আছেন যাদের খাওয়ার শেষে মিষ্টি না হলে চলেই না।

কিন্তু খাওয়ার শেষে মিষ্টি খাওয়ার এই প্রবণতা আদৌ আমদের জন্য ক্ষতিকর নাকি উপকারি সে সম্পর্কে জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যারা প্রতিনিয়তই অধিক পরিমানে ঝাল জাতীয় খাবার খান তাদের ক্ষেত্রে শেষ পাতে একটু মিষ্টি খেলে অসুবিধা নেই।

আবার বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঝাল, তেল খাবারের ফলে শরীরে অ্যাসিড ক্ষরণের মাত্রা বেড়ে যায়। মিষ্টি  খেলে এই অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমে আসে। যার ফলে পরিপাকক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হতে পারে।

অতিরিক্ত মশলাদার, ভাজা খাবার খাওয়ার পর শরীরের রক্তচাপ কমে যায়।  মিষ্টি জাতীয় খাবার এ রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।

তবে মিষ্টি জাতীয় খাবার শরীরে ফ্যাটের পরিমান বাড়িয়ে দেয়। যা থেকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে।  যার ফলে খুব সহজেই মানুষ স্থুলকায় হতে পারে। তাই অতিরিক্ত মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া কখনই উচিত নয়।