টেকনাফে আড়াই কেজি ওজনের ইলিশ!



দেশে বর্তমানে খুব বেশি বড় ইলিশ দেখা যায় না। দেড় কেজি ওজনের ইলিশের দেখা পাওয়াই এখন বিরল। তবে এর মধ্যেই টেকনাফে গত বুধবার রাতে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে।

জানা গেছে, গত বুধবার রাতে আমির হোসেন নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে।

যদিও এখনো মৌসুম শুরু হয়নি ইলিশের। এ সময় সাগরে খুব বেশি পাওয়া যাচ্ছে না এই মাছ।

আড়াই কেজি ওজনের এই ইলিশ মাছটি গতকাল বৃহস্পতিবার টেকনাফের বাসস্টেশন বাজারে ৪ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়েছে হয়েছে বলে জানা যায়।