মুমিনুলের বিবাহোত্তর সংবর্ধনা যেন এক মিলনমেলা। বর্তমান-সাবেক ক্রিকেটারদের উপস্থিতিতে আলোয় ঝলমল করছিল মিরপুরের পিএসসি কনভেনশন হলে।

তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাইফউদ্দীন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান থেকে শুরু করে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ-খালেদ মাসুদ ছিলেন অনুষ্ঠানে।

এসেছিলেন বোলিং কোচ ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ, ট্রেনার মারিও ভিল্লাভারায়ান।

বিয়ে সম্পন্ন হয়েছিল আগেই। আজ মমিনুল ও তার স্ত্রী ফারিহা বাশারের রিসিপশন ছিল আজ।

ফারিহা বাশারের বাসা মিরপুর ডিওএইচএসে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

