শুধু ক্রিকেট খেললেই চলে না! এর সাথে অবাক কিছু জানতে হয়, শিখতে হয়। সাথে কিছু রান্নাও করতে হয়। মাঠের খেলা বাদ দিয়ে সাকিব আল হাসান একদিনের জন্য হয়ে গিয়েছিলেন একদিনের বাবুর্চি।
শুধু সাকিব নয়, আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের সব খেলোয়াড় একযোগে হয়ে গেলেন বাবুর্চি!
শুক্রবার (১৯ এপ্রিল) সাকিবদের ম্যাচ ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে মাস্টার শেফ সানরাইজার্স হায়দ্রাবাদ শিরোনামে একটি রান্নার প্রতিযোগিতায় এদিন নেমেছিলেন সাকিবরা।
রান্নাঘরের সেই ছবিগুলো আবার সানরাইজার্স হায়দ্রাবাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ারও করা হয়েছে।

বর্তমানে সাকিব আল হাসান আছেন ভারতে। আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে উপভোগ করছেন সময়। কিছুদিনের মধ্যেই বিশ্বকাপ ক্যাম্পেইন উপলক্ষে দেশে ফিরবেন। যোগ দেবেন দলের সাথে।
উল্লেখ্য, হায়দ্রাবাদ দলটি এবারের আইপিএলে ৮ ম্যাচ খেললেও সাকিব খেলেছিলেন কেবল প্রথমটি। এরপর আর মাঠে নামা হয়নি। এই ৮ ম্যাচে হায়দ্রাবাদের জয় ৪ টিতে।

