সামাজিক যোগাযোগ মাধ্যমে কথোপকথনে যা করা উচিত


facebook, instagram @paperslife

বর্তমান এই প্রযুক্তি নির্ভর যুগে আমরা কারণে বা অকারণে বেশীরভাগ ক্ষেত্রে অনলাইনের উপর নির্ভরশীল হয়ে পড়েছি।

কিন্তু সামগ্রিক দিক বিবেচনা করলে অনলাইনে শুধু কথা বললেই হবে না। অনলাইনে কথা বলার ক্ষেত্রে অনেক নিয়মকানুন রয়েছে। সেগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন।

প্রথমেই নিজের পরিচয় দিন:

অনলাইনে কথা বলার শুরুতেই আপনার বিপরীত পাশে থাকা মানুষটিকে আপনার পরিচয় দিয়ে কথা বলা শুরু করতে হবে।

অপরিচিতকে ভিডিও কল থেকে বিরত থাকুন:

এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় যারা সদ্য ভিডিও কলের অ্যাপস ব্যাবহার করা শুরু করেন। এতে আপনার বিপরীত প্রান্তের মানুষটি বিরক্ত বোধ করে।

বুঝে-শুনে ইমোজি ব্যাবহার করতে হবে। বিশেষ করে, কার সঙ্গে কী ইমোজি ব্যবহার করা উচিত নয়, তা মাথায় রাখুন। আবার অনুপযুক্ত ইমোজি বিরক্তি তৈরি করতে পারে।

কথাবার্তা দীর্ঘক্ষণ চলমান রাখবেন না:

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সংক্ষিপ্ত করুন। এছাড়াও, জবাব দিতে দীর্ঘ সময় ভাবতে হবে, এমন প্রশ্নের জন্য ই-মেইল বেশি উপযুক্ত।

ইনবক্সে খারাপ সংবাদ এড়িয়ে চলুন:

মৃত্যু, চাকরিচ্যুতি বা খারাপ সংবাদ এ মাধ্যমে না দেওয়াই উচিত। জরুরি সংবাদের ক্ষেত্রে সরাসরি দেখা করে বা কল করে জানান। সবাই সব সময় অনলাইনে না-ও থাকতে পারে।

আলোচনা নিউজফিডে শেয়ার করুন:

একই রকমের বার্তা সকল বন্ধুদের ইনবক্সে দিতে যাবেন না। এতে তারা আপনার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করতে পারে। তবে সে সব বার্তা দিতে চাইলে নিউজফিডে তা শেয়ার করুন।

অযথা কাউকে মেসেজ করা থেকে বিরত থাকুন:

আগে ভাবুন, তারপর লিখুন। লেখার পর আগে পড়ুন, তারপর পাঠিয়ে দিন। ভেবে কাজ করুন।

ধন্যবাদ দিয়ে বিদায় নিন:

কথোপকথন শেষে ধন্যবাদ দেয়া শিষ্টাচারের মধ্যে পড়ে। সেটুকু মেনে চলার চেষ্টা করুন।