টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে। এরপর সরে দাঁড়িয়েছেন। আবার ফিরেছেন, আবারো রিয়ালকে এগিয়ে নিয়ে যাওয়ার মিশন হাতে নিয়েছেন।
দীর্ঘদিন পর ট্রফিলেস এক সিজন পর করছে টানা তিনবারের ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে হেরেছে সব কিছু। এক সপ্তাহের ব্যবধানে কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় এবং লা লিগা থেকে ছিটকে যাওয়ায় আবারো জিদানকে ম্যানেজার হিসেবে ফিরিয়ে এনেছে ফুটবল বিশ্বের অভিজাত এই দলটি।
৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। তাদের সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাটলেটিকো মাদ্রিদ, ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল। এবার ২৬তম লিগ শিরোপা জয়ের দোর গড়ায় রয়েছে বার্সা। শেষ পাঁচ মৌসুমে এটি হবে তাঁদের চতুর্থ লিগ শিরোপা।
ঘরোয়া লিগে বার্সেলোনার আধিপত্য কিছুতেই ভাঙতে পারছেনা রিয়াল মাদ্রিদ। তবে আগামী মৌসুমে সেই লক্ষ্যেই এগোবে রিয়াল জানালেন জিদান।
জিদান বলেন, ‘লা লিগা খুব গুরুত্বপূর্ণ। এটা দৈনন্দিন ব্যাপারগুলোর মতো। আগামী মৌসুমে এটাই হবে আমাদের প্রথম লক্ষ।’
এরপর বার্সেলোনার কথা উঠলে তিনি প্রশ্ন করেন,‘আমরা ৩৩টি শিরোপা (লিগ) জিতেছি, বার্সা কতগুলো জিতেছে?’
অবশ্য বার্সেলোনার প্রশংসা করেছেন রিয়াল বস। তবে সবকিছুতে রিয়াল মাদ্রিদের ঐতিহ্যকেই এগিয়ে রাখছেন তিনি, ‘এটা সত্য যে গত কয়েক বছরে ওরা দারুণ করছে। আমাদের তা স্বীকার করতেই হবে। কিন্তু আমাদের ইতিহাসে আরও অনেক বেশি শিরোপা আছে। আমার কাছে লড়াইয়ের জন্য এটাই (লা লিগা) সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা।
আগামী মৌসুমে বিগ বাজেট নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য, বলে জানা গেছে। এখন কতটুকু এগিয়ে যেতে পারে রিয়াল মাদ্রিদ, তাই দেখার বিষয়।

