বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবে না বাংলাদেশের কেউ


paperslife

এক মাসের মত সময় আছে। ইংল্যান্ড বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ইতোমধ্যে দলগুলো ঘোষণা করেছে তাদের বিশ্বকাপ স্কোয়াড। এবার আইসিসি ঘোষণা করেছে আম্পায়ারদের নাম। সেখানে জায়গা হয়নি কোনো বাংলাদেশির।

দশটি দল সর্বমোট ১৫০ ক্রিকেটার নিয়ে উড়াল দিবে স্বপ্নের বিশ্বকাপ খেলতে। সেই ১৫০ জন্য ক্রিকেটারের জন্য ২২ জন ম্যাচ অফিসিয়ালসের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

২২ জনের মধ্যে ৬ জন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আর ১৬ জন থাকবেন আম্পায়ারের দায়িত্বে।

ছয়জন ম্যাচ রেফারি হলেন, রঞ্জন মাদুগাল (শ্রীলঙ্কা), ক্রিস ব্রড (ইংল্যান্ড), ডেভিড বুন (অস্ট্রেলিয়া), অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবুয়ে), জেফ ক্রো (নিউজিল্যান্ড) ও রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ)।

২০১৯ বিশ্বকাপের গ্রুপপর্বে ১৬ আম্পায়ারের তালিকা:

আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমাস, ক্রিস গ্যাফানে, ইয়ান গোল্ড, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, সুন্দরম রবি, পল রেইফেল, রড টাকার, জোয়েল উইলসন, মাইকেল গফ, রুচিরা পাল্লিইয়াগুরুগে ও পল উইলসন।

২০১৮-১৯ মৌসুমে আইসিসির আন্তর্জাতিক প্যানেলভুক্ত বাংলাদেশের চার আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ, তানভীর আহমেদ, মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল এর কেউই বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি।