শাওমি নিয়ে অনেক কথা শোনা যায়। বিশেষ করে মানুষের কাছে শাওমির ক্যামেরার জন্য বিশেষ জনপ্রিয় পেয়েছে। মুক্তির কথা থেকেই বেশ উন্মাদনা শাওমির রেডমি নোট ৭ নিয়ে। মুক্তির পরেও এ রেশ কাটেনি।
নয়া প্রযুক্তির এই স্মার্টফোন নিয়ে অভিনব পরীক্ষা করল চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি। যার রিপোর্টও চাঞ্চল্যকর বটে। রেডমি নোট ৭-এর কোয়ালিটি প্রমাণে স্মার্টফোনটির একটি মডেল পাঠানো হল মহাকাশে।
ক্যামেরা বা বেলুন মহাকাশে পাঠানো হলেও এই প্রথম শাওমির স্মার্টফোন পাড়ি দিল মহাকাশে। পৃথিবী থেকে নিয়ন্ত্রিত এয়ার বেলুনে মহাশূন্যে গিয়ে ছবিও তুলেছে স্মার্টফোনটি।

সম্প্রতি শাওমির টুইটার অ্যাকাউন্টে তা পাবলিশ করা হয়েছে। ছবিগুলি বিশেষ কিছু না হলেও ৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেডমি নোট ৭-এর পারফরম্যান্স প্রশংসনীয় বটেই।
এমনকি কোনও স্ক্র্যাচ ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে রেডমি নোট ৭। বিশেষজ্ঞদের মতে, যে গতিতে স্মার্টফোনটিকে পৃথিবীতে ফেরানো হয়েছে তার পর হাত থেকে পড়লে ভাঙার আশঙ্কা করা যায় না।
মাঝারি দামের এই মোবাইলের প্রয়োজনীয়তা বোঝাতেই এই উদ্যোগ নিয়েছে শাওমি কোম্পানি যা সত্যি প্রশংশনীয়।

