সন্তানের মুখে আদুরে উচ্চারণে বাবা, মা শুনতে কার না ভাল লাগে। যান্ত্রিক জীবনে এক পশলা আবেগীয় অনুভূতি ছড়িয়ে দেয় এই ডাকগুলো। তবে এবার যেন সে চিত্র পাল্টে যাচ্ছে।
তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এক শিশু প্রথম যে শব্দটি উচ্চারণ করল, তা তার বাব বা মা নয়, সে ডেকে বসল অ্যালেক্সা-কে।
ব্রিটেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক মহিলা তাঁর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। ক্যাথরিন(২৬) জানিয়েছেন, তিনি চমকে গিয়েছিলেন, যখন দেখলেন তাঁর মেয়ে অ্যানাবেল অ্যামজন ইকো যন্ত্রটি চালানোর চেষ্টা করছে, আর বার বার বলছে অ্যালেক্সা অ্যালেক্সা।
অ্যানাবেলের বাবা লিমাকেও বিষয়টি দেখিয়েছেন। লিমা জানিয়েছেন, গত এক মাস ধরে অ্যানাবেল তাঁর তিন বছরের দাদা লুকাসকে দেখছে অ্যামজনের এই ভয়েস-অ্যাক্টিভেটেড গেজেট নিয়ে খেলতে। তাই সেও সেটাই অনুকরণ করতে শিখেছে। তাই সে ঘুম থেকে উঠে মা-বাবা বলার আগে এখন অ্যালেক্সা বলছে।
অবশ্য এবারই প্রথম নয়, আরও অনেকেরই বাবা মায়েরই একই অভিজ্ঞতা হয়েছে।

