স্মিথকে সম্মান করতে বললেন কোহলি


paperslife

বর্তমান সময়ের ক্রিকেটে উত্তেজনার এক লড়াই ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট যুদ্ধ। মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়, সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কিছুদিন আগে ভারত থেকে সিরিজ জিতে এসেছিল অস্ট্রেলিয়া। সেই পরাজয় মেনে নিতে পারেনি ভারতের সমর্থকরা। এছাড়াও বল টেম্পারিংয়ের অভিযোগে অভিযুক্ত স্টিভ স্মিথের প্রতি ক্ষোভ আছে অনেকের।

তার প্রভাব পড়েছে আজকের ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ম্যাচে। ওভাল যেন হয়ে উঠেছিল এক টুকরো ভারত। ম্যাচ চলাকালীন সেই ভারতের সমর্থকদের রোষানলের শিকার হচ্ছিলেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

এমন পরিস্থিতি ভালোভাবে নেননি ভারতের দলপতি ভিরাট কোহলি। ছিলেন স্মিথেই পাশে। সমর্থকদের বলেছেন স্মিথকে অসম্মান না করতে। হাততালি দিয়ে সাবেক এই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের পাশে থাকতে আহ্বান জানিয়েছেন ভিরাট কোহলি।

লন্ডনের ওভালে উত্তাপ ছড়ানো এই ম্যাচে জিততে পারেনি অস্ট্রেলিয়া। শিখর ধাওয়ানের ১১৭ রানের উপর ভর করে ৩৫২ রানের বিশাল স্কোর জমা করে ভারত।

এছাড়াও ভিরাট কোহলি ৮৭, রোহিত শর্মা করেন ৫৭ রান। ইনিংসের শেষ দিকে ০ রানে জীবন পাওয়া হার্দিক পান্ডিয়ার ২৭ বলে ৪৮, মহেন্দ্র সিং ধোনির ১৪ বলে ২৭ এবং লোকেশ রাহুলের ৩ বলে ১১ রানের ক্যামিও ভারতকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়।

জবাব দিতে নেমে ৩১৬ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। স্টিভ স্মিথ ৬৯, ডেভিড ওয়ার্নার ৫৬ এবং শেষ দিকে এলেক্স ক্যারির ৩৫ বলে ৫৫ রানী ক্যামিও যথেষ্ট হয় নি ম্যাচ জিততে।

এছাড়া খাজা ৪২, ফিঞ্চ ৩৬ এবং ম্যাক্সওয়েল ১৪ বলে ২৮ করলেও জয়ের বন্দরে যেতে পাইনি বর্তমান চ্যাম্পিয়নরা।

ফলে ৩৬ রানের জয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ভারী। ভারতের পক্ষে জস্প্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার তিনটি করে উইকেট পান।

আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর এই বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার প্রথম পরাজয়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়