সাকিবকে বরণ করে নিয়েছে সিলেট


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

তানজিম হাসান সাকিবের গতিতে দিশেহারা ভারত। ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারানোর অন্যতম কারিগর তিনি। সেই সাকিব ফিরেছেন তার নিজ জেলা সিলেটে।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বেসরকারি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান সাকিব। সিলেটে পা রেখেই ক্রিকেটপ্রেমী সিলেটবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। বিমানবন্দরে নানা শ্রেণি-পেশার মানুষ তাকে জানিয়েছেন ফুলেল সংবর্ধনা।

এসময় তার সাথে ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সাকিবের বাবা গৌছ আলী ও মা সেলিনা পারভিন। বিমানবন্দরে সাকিবকে স্বাগত জানাতে ভিড় করেন অসংখ্য মানুষ। তারা ফুল দিয়ে সাকিবকে অভ্যর্থনা জানান বিশ্বকাপ জয়ী সাকিবকে।

বিশ্বকাপ জয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাকিব সাংবাদিকদের বলেন, ‘ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয় করতে না পারলে বুঝতে পারতাম না দেশের মানুষ ক্রিকেটারদের কতো ভালোবাসেন।

সাকিব তার আগামীর স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারই চায় নিজের অসাধারণ নৈপুণ্য দিয়ে দেশের পতাকাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে। আমারও স্বপ্ন সেরকম। আমি এবং আমার সহযোদ্ধারা নিজেদেরকে পরিণত করে দেশের ক্রিকেটকে বিশ্ব দরবারের অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।’

বিমানবন্দর থেকে সাকিব চলে যান নগরীর পীরমহল্লাস্থ তার চাচার বাসায়। সেখানে কেক কেটে উদযাপন করা হয় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়।