বিশ্বের সবচেয়ে বড় উটের হাসপাতাল!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

উটের উন্নত চিকিৎসা্র জন্য বিশ্বের সবচেয়ে বড় ও অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। সৌদি আরবে এ হাসপাতাল তৈরি হচ্ছে।

সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

জানা যায়, হাসপাতালটির চূড়ান্ত অবকাঠামো নির্মাণ কার্যক্রম শেষের দিকে। এটা তৈরী করতে ২৬ মিলিয়ন ডলার খরচ পড়েছে। সেখানে উটপ্রজননকারীরা ব্যক্তিগত খরচে তাদের পশুদের চিকিৎসা দিতে পারবেন।

কাসেম অঞ্চলে অবস্থিত এ হাসপাতালের নামকরণ করা হয়েছে, দ্য সালাম পশুচিকিৎসা ও উট হাসপাতাল।