বাংলাদেশে পড়েছেন মেসি-রোনালদো, জানাচ্ছে গুগল!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

লিওনেল আন্দ্রেস মেসির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার রোজারিওতে।

আর্জেন্টিনায় শৈশব পার করে বাকি জীবন কেটেছে স্পেনের বার্সেলোনায়। মাত্র দশ বছর বয়সে হরমোনজনিত রোগে আক্রান্ত হওয়া মেসি প্রথাগত পড়াশোনাতে খুব একটা এগোতে পারেননি।

এরপর ১৪ বছর বয়সে তার চিকিৎসার দায়িত্ব নেয় ফুটবল ক্লাব বার্সেলোনার একাডেমি লা মাসিয়া। এরপরের ইতিহাস সবার জানা।

তবে গুগল বলছে অন্য কথা। বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন মেসি। বাংলাদেশি নায়ক সাকিব খান ছিলেন তার সহপাঠী। এমন এক অদ্ভুত তথ্য দিচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন।

গুগল সার্চ ইঞ্জিন আরও বলছে, ক্রিস্টিয়ানো রোনালদো প্রাথমিকের পাঠ চুকিয়েছেন নোয়াখালীর একটি স্কুল থেকে।

গুগলের সার্চবারে গিয়ে ‘where did lionel messi study’, ‘lionel messi study’, ‘lionel messi school’, ‘lionel messi education’ ইত্যাদি লিখে সার্চ দিলে সবার প্রথমেই গুগল যে তথ্যটি দেখাচ্ছে তা হলো, ‘মেসি বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সঙ্গে পড়াশোনা করেছেন’।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নামেও একই প্রশ্ন লিখে সার্চ দিলে আসে, ‘তিনি বাংলাদেশের নোয়াখালীর একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন’।

গুগল এই তথ্যটি সবার ওপরে দেখিয়েছে কারণ, প্রশ্নোত্তর বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট Quora তে কেউ একজন মজার ছলে মেসি-রোনালদোর পড়াশোনা বিষয়ক এক প্রশ্নের জবাবে এই তথ্য লিখে রেখেছে।

ইন্টারনেটে এই তথ্য আছে বলেই এমন তথ্য দেখাচ্ছে গুগল। মজার ছলে ইন্টারনেটে কোনো তথ্য থাকলে স্বয়ংক্রিয়ভেবেই তা গুগল দেখাতে পারে।