জিম্বাবুয়ের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে চাপে বাংলাদেশ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

৮ রানে প্রথম উইকেট নেই, সেখান থেকে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে শেষে সেই এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮০ রান জমা করেছে সফরকারী জিম্বাবুয়ে। প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে স্বাগতিকদের বিপক্ষে বেশ ভালো মতোই লড়াই চালিয়ে যাচ্ছে প্রিন্স মাসভরে ও ক্রেগ আরভিন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথম ২৪ বলে কোন রান না নিয়ে সাবধানে শুরু করা ওপেনিং জুটি বেশি সময় টিকতে পারেনি।

আবু জায়েদ রাহির বলে আউট হলে ফেরেন কেভিন কাসুজা। এরপর থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অতিথিরা।

অধিনায়ক ক্রেইগ এরভিন (২৬*) এবং অপর ওপেনার প্রিন্স মাসভাউরে (৪৫*) এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে। মধ্যাহ্ন বিরতির আগে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ৮০ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। আগের টেস্টে খেলা মাহমুদউল্লাহ ও রুবেল হোসেন স্কোয়াডেই নেই। তাদের জায়গায় একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম ও তরুণ অফ স্পিনার নাঈম হাসান।

জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে পেসার চার্ল্টন টিশুমা। একাদশে ফিরেছেন আইন্সলে এনডিলোভু।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, আবু জায়েদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

জিম্বাবুয়ে দল: প্রিন্স মাসভরে, কেভিন কাসুজা, ক্রেগ আরভিন, ব্রেন্ডন টেলর, টিমাইসেন মারুমা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, ডোনাল্ড ট্রিপিয়ানো, ভিক্টর নিয়াওচি, আইনসলে এন্দলোভু, চার্ল্টন শুমা।