মাত্র নয় বছর বয়সেই মরতে চায় সে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বয়স, উচ্চতা, শরীরের বর্ণ- এ নিয়ে উপহাস-অবজ্ঞা করার মানুষের অভাব নেই। সহ্য করতে না পেরে অনেকেই হতাশায় শেষ করে দিনে চান নিজেকে।

তেমনই একজন কাডেন বেলস। বয়স মাত্র নয় বছর । তবে বয়সের তুলনায় সে তেমন বাড়েনি। এ নিয়ে সহপাঠীরা তাকে ‘বামন’ বলে খ্যাপায়। বুলিংয়ের শিকার শিশুটি সহপাঠীদের এই জ্বালা থেকে বাঁচতে জীবনের ইতি টানতে চায়।

অস্ট্রেলিয়ায় এই শিশুটির মা ইয়াররাকা বেলস ছেলের কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোমমাধ্যমে পোস্ট করেছেন।

ওই ভিডিওতে দেখা গেছে, কাডেন অনবরত কাঁদছে। স্কুলে বুলিংয়ের শিকার হয়েই তার এই কান্না। ভিডিওটি ভাইরাল হয়েছে ইতোমধ্যেই।

গত মঙ্গলবার ছেলের কান্নার ছয় মিনিটের ভিডিওটি পোস্ট করে ইয়াররাকা বেলস বলেছেন, আমি মাত্রই ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছি। আজকেও সে বুলিংয়ের শিকার হয়েছে। আমি প্রিন্সিপালকে ঘটনাটি জানিয়েছি। আমি সবাইকে জানাতে চাই, দেখুন বুলিং এই কাজটাই করে।

তিনি এও জানিয়েছেন, বুলিংয়ের শিকার কাডেন আর বাঁচতে চায় না।

সুত্র: বিবিসি