গোল করতে ভোলেননি মেসি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

গোল করতে ভুলে গিয়েছিলেন মেসি। অন্তত সম্প্রতি সময়ের পরিসংখ্যান তাই বলছে। নিন্দুক-সমালোচকদের মতে, ফুরিয়ে গিয়েছেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। কেননা, মেসির নিশানা জাল খুঁজে পাচ্ছিল না কিছুতেই।

গোল না পেলেও মেসি ফুরিয়ে গেছেন, তা অবশ্য ভুল। ইদানিং গোল করানোতেই মনোনিবেশ করেছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার। লা লিগার শেষ চার ম্যাচে সাত এসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কেবল গোলটা পাচ্ছিলেন না।

গোল খরা অবেশেষে কেটেছে এইবারের বিপক্ষে। গোল করতে যে ভোলেননি তা মনে করিয়ে দিলেন একে একে চারবার বল জালে জড়িয়ে। এদিন মেসিময় এক রাতে উজ্জ্বল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে এইবারকে গোল বন্যায় ভাসিয়ে ৫-০ এর বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

গোল বন্যার শুরু মেসির পা থেকে, ১৪ মিনিটে। এরপর একে একে ৩৭, ৪০ ও ৮৭ মিনিটে গোল করে নিজের সুপার হ্যাটট্রিক সম্পন্ন করেন। এইবারের কফিনে ৮৯ মিনিটে শেষ পেরেক ঠুকেন আর্থুর।

বার্সেলোনার নতুন সাইনিং মার্টিন ব্রেথওয়েট গ্রিজমানের বদলি হয়ে নেমে মেসির চতুর্থ গোলে অবদান রাখেন।

এই জয়ে ২৫ রাউন্ড শেষে শীর্ষে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ লেভান্তের বিপক্ষে জিতলেই বার্সেলোনাকে হটিয়ে শীর্ষস্থান দখল করবে।