বার্সেলোনার শীর্ষস্থান শক্ত করল রিয়াল মাদ্রিদ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবুও বিগত কয়েক মৌসুমের সবচেয়ে বাজে মৌসুম পার করছে চ্যাম্পিয়ন দলটি।

তা অবশ্য বোঝার উপায় নেই। কেননা, বাজে পারফরম্যান্স দিয়েও পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।

তার কৃতিত্ব যতটা না বার্সেলোনার দলগত পারফরম্যান্স, তার চেয়েও বেশি কৃতিত্ব যেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। সুযোগ হেলায় হারিয়ে, বার্সাকে বারবার উপরে ওঠার সুযোগ করে দিয়েছে সবচেয়ে বেশিবার লা লিগা জয়ী দল।

গতকাল দিবাগত রাতে লেভান্তের বিপক্ষে মুখোমুখি হয় ৩৩ বারের লা লিগা জয়ী রিয়াল মাদ্রিদ। জিতলেই খুব সহজে পয়েন্ট টেবিলে সবার উপরের জায়গাটা আরো শক্ত হতো। কিন্তু না! উল্টো হেরে বসেছে জিনেদিন জিদানের দল।

লেভান্তের মাঠে ১-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে লস ব্লাঙ্কসরা। অন্যদিকে লিওনেল মেসির চার গোলে এইবারকে ৫-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

২৪ রাউন্ড শেষে শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ, দু’য়ে বার্সা। ২৫তম রাউন্ডে দুইদল জিতলে অবস্থানের হেরফের হতো না। ঘরের মাঠে বার্সা পথ না হারালেও হোঁচট খেয়ে নিজেদের নামিয়ে এনেছে মাদ্রিদের এই দল।

মৌসুমের শুরুতেও বার্সেলোনার চেয়ে বেশ কিছু পয়েন্টে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এক যুগের মধ্যে সবচেয়ে বাজে শুরু করা বার্সা এভাবে ঘুরে দাঁড়াবে তা কে ভেবেছিল?

অবশ্য বার্সার ঘুরে দাঁড়ানোর গল্পের চেয়ে মাঝ সিজনে বেশ কিছু পয়েন্ট হারিয়ে কৃতিত্ব দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। আর সে কারণেই এখন সবার উপরে কাতালান দলটি।

লা লিগায় ২৫ রাউন্ড শেষে ১৭ জয়, ৪ ড্র আর ৪ হারে ৫৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। বার্সার চেয়ে কম হারলেও বেশি সংখ্যক ড্র পিছিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের। ২৫ ম্যাচে রিয়াল মাদ্রিদের পরাজয় ২টি হলেও ড্র ৮টিতে। জিতেছে ১৫টি ম্যাচ। ৫৩ পয়েন্ট নিয়ে তাই ওরা দু’য়ে অবস্থান করছে।

তিনে থাকা গেতাফের পয়েন্ট ৪২। ২৪ ম্যাচে জয় ১২টি, ড্র ও হার ৬টি করে।