ভারতকে উড়িয়ে নিউজিল্যান্ডের শততম টেস্ট জয়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডকে নাকানিচুবানি খাওয়ানো ভারত হঠাৎই যেন উল্টো পথে হাঁটছে। ওয়ানডে সিরিজে পরাজয়ের পর প্রথম টেস্টেও হেরেছে টেস্টের এক নম্বর দলটি।

ইনিংস হারের লজ্জা এড়ালেও ম্যাচ বাঁচাতে পারেনি ভারত। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড।

প্রথম ইনিংস শেষে ১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছিল।

তখনও ইনিংস হার এড়াতে ভারতের দরকার ছিল ৩৯ রান। হাতে ছিল ৬টি উইকেট থাকায় মনে হয়েছিল ভারত কিছুটা হলেও লড়াই চালাবে। তবে চতুর্থ দিনের সকালেই টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৯১ রানে।

জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে মাত্র ৯ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় ভারত। শেষ ইনিংসে ১০ বল ক্রিজে কাটিয়েই কিউয়িরা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

এর আগে ভারতের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৬৫ রানে। জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৪৮ রান তোলে। ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৯১ রানে।

নিউজিল্যান্ড শেষ ইনিংসে ১.৪ ওভার ব্যাট করে জয়ের জন্য প্রয়োজনীয় ৯ রান তুলে নেয়।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন মায়াঙ্ক আগরওয়াল।

দ্বিতীয় ইনিংসে টিম সাউদি ৫টি ও ট্রেন্ট বোল্ট ৪টি উইকেট নেন।

শেষ ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে টম লাথাম ৭ ও টম ব্লান্ডেল ২ রান অপরাজিত থাকেন। দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নেওয়া সাউদি ম্যাচ সেরা নির্বাচিত হন।

ভারতের বিরুদ্ধে ১০ উইকেটের এই স্মরণীয় জয় নিউজিল্যান্ডের কাছে নিঃসন্দেহে মাইলস্টোনসূচক। কেননা টেস্ট ক্রিকেটে কিউয়িদের এটি ১০০তম ম্যাচ জয়। এ জয়ে সিরিজে এগিয়ে দ্বিতীয় টেস্ট শুরু করবে স্বাগতিকরা।