মঙ্গলে এক বছরে ভূমিকম্প ১৭৪টি


মঙ্গলে এক বছরে ভূমিকম্প ১৭৪টি

পৃথিবীর মতো করেই গড়ে ওঠা মঙ্গল গ্রহে অনেকদিন ধরেই বসবাসের উপায় খুঁজছে বিজ্ঞানীরা। এখন পর্যন্ত সে উপায় পাওয়া না গেলেও পৃথিবীর মতোই অনেক কিছু ঘটে মঙ্গলে।

এমন এক ঘটনার কথা জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। নাসার নতুন মার্স ল্যান্ডার জানিয়েছে ভূমিকম্প হলে পৃথিবীর মতো মঙ্গলগ্রহও কেঁপে ওঠে।

সম্প্রতি নাসার বিজ্ঞানীরা এক সংবাদ সম্মেলনে জানান, মহাকাশযান থেকে সিসমোমিটার (কম্পন পরিমাপক যন্ত্র) দিয়ে মঙ্গল গ্রহের কম্পন শনাক্ত করেছে।

জানা যায়, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলগ্রহে ১৭৪টি কম্পন অনুভূত হয়। এর মধ্যে ২৪টি কম্পন তুলনামূলকভাবে বেশি শক্তিশালী, ৩ থেকে ৪টি বড় এবং বাকিগুলো ছোট ধরনের। তবে মঙ্গলগ্রহের শক্তিশালী ভূমিকম্প কোনো ক্ষতি করবে না বলে গবেষকরা জানিয়েছেন।

ভূমিকম্পের পর যে ‘আফটার শক’ হয়, তাতেও কাঁপে এই লাল গ্রহ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা