এশিয়া কাপের চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা ছিল। রাজনৈতিক কারণে পাকিস্তান সফর করবে না বলে জানিয়ে দিয়েছিল ভারত।এনিয়ে দীর্ঘ দ্বন্দ্বে জড়িয়েছিল ভারত-পাকিস্তান। অবশেষে চলমান সমস্যা কেটেছে।
আসন্ন এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এমনটি জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দিতে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সাংবাদিকদের এ কথা জানান।
বিসিসিআই সূত্রে অবশ্য জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। ফলে এই প্রতিযোগিতা হওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল।
কারণ পাকিস্তানে যদি টুর্নামেন্ট হয়, আর সেই প্রতিযোগিতায় যদি ভারত অংশ না নেয়, তা হলে প্রতিযোগিতার গুরুত্ব অনেক কমে যাবে। আর সে কারণেই দুবাইয়ে সরিয়ে আনা হল এশিয়া কাপ। আর দু’দেশের ম্যাচ আয়োজন করতে কোনো সমস্যা যাতে না হয়, তাই আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে দুবাইয়ে।

