সাইবেরিয়ার মাটির তলায় যে আর কত রহস্য লুকনো আছে তা নিয়ে বোধহয় এবার বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল শুরু হতে পারে।
সম্প্রতি বিজ্ঞানীরা সেখান থেকে খুঁজে পেয়েছেন ৪৬০০০ বছরের এক মৃত হর্নড লার্ক পাখির মৃতদেহ। তুষারের স্তুপের তলায় চাপা পড়ে থাকায় এত বছরেও পাখির শরীর এমনভাবে সংরক্ষিত রয়েছে যে মৃতদেহ থেকে পাখিটির জিনগত তত্ত্বও উদ্ধার করতে পেরেছেন প্রাণীবিজ্ঞানীরা।
তা থেকেই জানা যাচ্ছে, সাইবেরিয়ার তুন্দ্রা এবং মোঙ্গোলিয়ার স্টেপ তৃণভূমিতে আজকের যুগে বিচরণ করা হন্ড লার্ক পাখির সংমিশ্রিত পূর্বপুরুষ এই হর্নড লার্কের মৃতদেহ।
এ বিষয়ে বলছেন সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান শাখার গবেষক নিকোলাস ডাসেক্স।
কমিউনিকেশনস্ বায়োলজিতে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে হন্ড লার্কের মৃতদেহের কথা উল্লেখ করে বিজ্ঞানীরা লিখেছেন, শেষ তুষার যুগের সময় ইওরোপ এবং এশিয়ার উত্তরাংশে বিস্তৃত এই তৃণভূমিতে একসময় দাপিয়ে বেড়াত লোমশ ম্যামথ এবং লোমশ গন্ডার। গবেষকদের মতে, সাইবেরিয়ার এই অঞ্চল আসলে স্টেপ, তুন্দ্রা এবং সরলবর্গীয় বনের সংমিশ্রন ছিল।
তবে এই পাখির মৃতদেহ থেকেই বিজ্ঞানীরা বুঝতে পারবেন কীভাবে হর্নড লার্কের বিবর্তন হয়েছে।

