প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতায় কাঁপছে গোটা বিশ্ব। তার জের ধরে বাতিল হয়ে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক।
২ ও ৩ মার্চ দুবাইয়ে এ সভা হওয়ার কথা ছিল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা প্রতিনিধিরা এতে অংশ নেয়ার কথা ছিল।
ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রভাবে বাতিল হয়েছে এবং হওয়ার পথে একাধিক টুর্নামেন্ট। এমনকি অলিম্পিক গেমস হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বৈঠকে এশিয়া কাপের ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার সম্ভাবনা ছিল। দিন কয়েক আগে কলকাতায় বসে সৌরভ বলেন, এশিয়া ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই পাকিস্তানে নয়, দুবাইতে হবে। আসন্ন এসিসির মিটিংয়ে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, এশিয়া কাপে স্থান পরিবর্তন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এসিসির বৈঠকে এ নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।
তবে চলতি মাসের শেষে আইসিসির বৈঠক হবে বলে জানা যায়। এর আগে এশীয় ক্রিকেট কাউন্সিলের মিটিং হবে। তবে সেই জায়গা এখনো ঠিক হয়নি।
তথ্যসূত্র: নিউজ১৮।

