নারী টি ২০ বিশ্বকাপের শেষ চার দল চূড়ান্ত। এবার চূড়ান্ত হলো ফাইনালে যাওয়ার লড়াইয়ে কে কার বিপক্ষে খেলবে।
এ-গ্রুপের লড়াই শেষ হয়েছিল আগেই। বি-গ্রুপের শেষ দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা (৭)। বৃহস্পতিবার সেমিফাইনালে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
একই দিনে আরেক সেমিফাইনালে এ-গ্রুপের শীর্ষ দল ভারতের মুখোমুখি হবে বি-গ্রুপে দ্বিতীয় হওয়া ইংল্যান্ড (৬)। গ্রুপপর্বে একমাত্র অপরাজিত দল ভারত।
বাংলাদেশ জেতেনি কিছু। বিশ্বকাপের সুবাতাস নিয়ে কেবল দেশে ফিরতে হচ্ছে।

