করোনায় আইপিএলের ভবিষ্যৎ কি?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ক্রীড়া জগতেও আঘাত করেছে করোনাভাইরাস। ইতালিতে সিরি-আ’র একের পর এক ম্যাচ বাতিল হচ্ছে। টোকিও অলিম্পিক নিয়েও রয়েছে ঘোর অনিশ্চয়তা। এখন শোনা যাচ্ছে বাতিল হতে পারে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল)।

তবে বিসিসিআই বলছে, এখনই তেমন কোনও আশঙ্কার কথা ভাবা হচ্ছে না। আইপিএল যথাসময়েই হবে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলছেন, এখনও আইপিএলে করোনার প্রভাব নিয়ে তেমন আলোচনাই হয়নি।

আগামী ২৯ মার্চ শুরু হওয়ার কথা আইপিএল। টুর্নামেন্ট চলবে ২৪ মে পর্যন্ত। মেগা এই টুর্নামেন্টে খেলতে আসবেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা।

তাই সংক্রামিত করোনার কারণে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে শুরু করেছে। তাছাড়া ২২ গজে ইতোমধ্যেই করোনার প্রভাব পড়তে শুরু করেছে।

করোনাভাইরাসের ভয়ে আগামী শ্রীলঙ্কা সফরে একে অপরের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী আবার করোনা আতঙ্কে একেবারেই বিচলিত নন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘আইপিএল বাতিল হওয়ার কোনও সম্ভাবনা নেই। এ নিয়ে এখনও আলোচনাই হয়নি।’

করোনার জের ধরে জাপান, চীন এবং ইতালির ঘরোয়া লিগের সমস্ত ফুটবল ম্যাচ আপাতত স্থগিত। ভারতের অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের তাজিকিস্তান সফর বাতিল করা হয়েছে। তাই স্বভাবতই আইপিএল নিয়েও চিন্তিত ক্রিকেট দুনিয়া।