চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায় ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে। ইতালির ২২টি অঞ্চলেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনা প্রতিরোধে বন্ধ ঘোষণা করা হয়েছে সকল স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। এছাড়া করোনা মোকাবিলায় অতিরিক্ত অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
চীনের বাইরে এখন করোনায় সবচেয়ে মৃত্যু ঘটেছে ইতালিতে। বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৬৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৮৫৮ জনে। এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
তাদের মতে বিশ্বের যেকোনো জায়গার চেয়ে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত এখন ইতালিতেই সবচেয়ে বেশি।
এদিকে চীনের বাইরে ইতালির পর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১০৭ জন। এছাড়া ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ইরানের সব প্রদেশের রাজধানীতে জুমার নামাজ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। ইতোমধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

