চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন মারা গেছেন ৩ হাজার ৪৯৬ জন। সেইসাথে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৩০ জনে।
এরমধ্যে শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন তিন সহস্রাধিক মানুষ। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। চীনের বাইরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার শতাধিক।
ইরানে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৪ জন।
অন্যদিকে ফ্রান্সে নতুন করে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে ২০০ জনের শরীরে। এছাড়া ভারত ও দক্ষিণ কোরিয়াও বেড়েছে আক্রান্তের সংখ্যা।
যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন এবং দেশটিতে সর্বশেষ একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

