সংক্ষিপ্ত সংস্করণেই ঘুরে দাড়াতে চায় জিম্বাবুয়ে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

সোমবার (৯ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

টেস্ট আর ওয়ানডেতে বাংলাদেশের কাছে ধবল ধোলাই হওয়া জিম্বাবুয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙার জন্য টি-টোয়েন্টিকেই সেরা সংস্করণ ধরে নিয়েছেন। শন উইলিয়ামস মনে করছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে মৌলিক ব্যাপারগুলো উন্নতি করে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে তাদের। এজন্য তারা নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

উইলিয়ামস বলেন, ‘অন্য দুই সংস্করণ এখন অতীত। আমাদের পূর্ণ মনোযোগ টি-টোয়েন্টিতে। দলের সঙ্গে আলোচনায় আমি ওয়ানডের প্রসঙ্গই তুলিনি। নেট সেশনে ছেলেদের যথেষ্ট শক্তিশালী মনে হয়েছে। সবার ভাবনা পরিস্কার। নেটে কোনো চাপ ছিল না, তবে আজকে সবাইকে খুব ভালো মনে হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে টি-টোয়েন্টিতে যদি স্বাধীনতা নিয়ে খেলা যায়, তাতে আমরা চিত্র বদলে দিতে পারব। তবে খেলার মৌলিক দিকগুলো সামলাতে হবে আমাদের। ওয়ানডেতে মৌলিক জায়গাগুলোয় আমরা ছিলাম খুবই দুর্বল।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্কিল ভালো ছিল না। আবারও বলছি, মৌলিক জায়গাগুলোয় আমরা খুবই বাজে ছিলাম। ওয়ানডেতে দুটি নতুন বলে দুই প্রান্ত থেকে বোলিং, আমরা উইকেট নিতে পারিনি। প্রথম ১০ ওভারে ওদের উড়ন্ত সূচনার পর মাঝের ওভারগুলোতে স্পিনারদের জন্য রাশ টেনে ধরা কঠিন ছিল। আবার, স্পিনাররা যেহেতু মাঝে উইকেট নিতে পারেনি, শেষ দিকে পেসারদের কাজ হয়ে পড়েছে কঠিন। নতুন বলে তাই আমাদের উন্নতি করতে হবে এবং দ্রুত করতে হবে।’