প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ে; টি-টোয়েন্টিতেও রেকর্ড


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০১ রানের লক্ষ্যে পেয়ে জিম্বাবুয়ের ভেবেছিলো ম্যাচটা কত রানে জিতবে বাংলাদেশ? উত্তর আসলো ১৯তম ওভারে।

মিরপুরে দু’ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়েছে বাংলাদেশ।

২০১২ সালে আয়ারল্যান্ড সফরে স্বাগতিকদের ৭১ রানে হারানোই এত দিন ছিল টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয় না হোক, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়টা ঠিকই পেয়েছে বাংলাদেশ।

২০০৬ সালে নিজেদের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের পুরো ইনিংসে আজ ছক্কা হয়েছে ১২টি। এটি নিজেদেরই ছক্কার রেকর্ড নতুন করে ছোঁয়া। ২০১৭ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১২ ছক্কা মেরেছিল বাংলাদেশ।