জানা গেছে, নতুন বন্য প্রাণীদের আগমন উপলক্ষে কয়েকটি শেড সংস্কার করা হয়েছে। এছাড়া এসব প্রাণীদের প্রয়োজনীয় পুষ্টিকর খাবার, মিনারেল পানি ও ভিটামিন সরবরাহ করার জন্য দরপত্র আহ্বান করার প্রক্রিয়া শুরু হয়েছে।
আগামী ২/১ মাসের মধ্যে এসব প্রাণী এসে পৌঁছাবে বলে আশা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সাধারণ বাজেট থেকে দুইটি এশিয়ান হাতি কেনা হবে। জানা গেছে, হাতি দুইটি কিনতে প্রায় ১০ লাখ টাকা লেগে যেতে পারে। পরে এ দুই হাতি মিসর পাঠানো হবে। নতুন অতিথিদের আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ফ্লাইট চূড়ান্ত হলেই প্রাণীগুলো আসবে।
আপাতত করোনাভাইরাসের কারণে ফ্লাইট শিডিউল ঠিক করা হয়নি। এ অবস্থার একটু উন্নতি হলেই প্রাণী আনার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদফতর থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবটি অনুমোদন পেয়েছে।

