করোনাভাইরাসের কারণেই স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করছে এই করোনাভাইরাস।
এ ভাইরাসের প্রভাবে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের অনেক খেলা ইতিমধ্যে স্থগিত হয়েছে। বন্ধ হয়েছে বেশকিছু টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজও।
শোনা যাচ্ছে, আগামী অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ছয় মাস পিছিয়ে যেতে পারে। এমন আভাস দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ইতিমধ্যে প্রায় ১৬ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৮ হাজার ৯১২ জন।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সবচেয়ে বেশি প্রায় ৬ হাজার মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে ইতালিতে।
বাংলাদেশেও এই করোনাভাইরাসের প্রভাব পড়েছে। ইতিমধ্যে ৩৩ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে, ৩ জনের মৃত্যু হয়েছে।

