করোনায় ধোনির অনুদান এক লাখ রুপি, সমালোচনার ঝড়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বিশ্বব্যাপি মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে সবাই। যে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।

বিশেষ করে ভারতের অবস্থা খুব বেশি ভালো নয়। আপাতত ২১ এপ্রিল পর্যন্ত ভারত-বন্ধ। আর এই লকডাউনের জেরেই সমস্যায় পড়েছেন হাজারও দরিদ্র দিন আনা দিন যাপনের নাগরিকরা।

দেশের দুঃসময়ে এগিয়ে এসেছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাত্র ১ লাখ রুপি অনুদান দেন বিশ্বের অন্যতম ধনী এই ক্রিকেটার।

গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন ভক্ত-সমর্থকরা। ধোনির সম্পদের পরিমাণ প্রায় ১১১ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৮০০ কোটি রুপির ওপরে। এত সম্পদের মালিক একজন ক্রিকেটার কি করে মাত্র ১ লাখ টাকা দান করেন?

জানা যায়, করোনাভাইরাস মোকাবেলায় পুণের একটি সংস্থার মাধ্যমে ১০০টি দরিদ্র পরিবারকে ১৪ দিনের জন্য এক লাখ টাকা তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনিকে তুলোধনা করলেন নেটিজেনরা। মাত্র এক লাখ টাকা দেওয়ায় ধোনির সমালোচনা করতে ছাড়েননি ভক্তরা।

পেপারস লাইফ/স্পোর্টস ডেস্ক