করোনা ভাইরাসের ভয়াবহতায় থমকে গেছে পুরো পৃথিবী। এই ভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। ঘরবন্দি হয়ে পড়েছে বিশ্বের অধিকাংশ দেশের বাসিন্দা।
লকডাউনের ফলে জনশূন্য রাস্তাঘাট। কমে গেছে দূষণের মাত্রা। প্রাণ খুলে শ্বাস নেওয়ার সুযোগ মিলেছে বন্যপ্রাণীদের। তার উঠে এসেছে রাস্তায়। মানুষের রাজত্বে চলাচল করছে অবাধে।
সেই সব ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হচ্ছে। এমন এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
২৭ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে তিনটি হরিণকে। তাদের রাস্তায় দেখে এলাকার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর অচেনা প্রাণীদের রাস্তায় দেখে চিৎকার জুড়েছে পথ কুকুররা।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা নিজের টুইটার থেকে শেয়ার করেন ভিডিওটি। সেই ভিডিও আপলোড করে তিনি লিখেছেন, ‘রাস্তায় এ বার হরিণের পাল। তিনি আরও জানান, এটি রাজাজি জাতীয় উদ্যানের কাছে।’
https://youtu.be/wJiRIzpGM_U

