চলতি মাসের শুরুতে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোনালদোর মা দলোরেস আভেইরো। এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন।
মায়ের সুস্থতায় খুব স্বস্তি বোধ করছেন বলে জানিয়েছেন পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ইন্সট্রাগামে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন রোনালদো নিজেই।
বাড়িতে মা ও দুই বোনের ছবি তুলে পোস্ট করেছেন রোনালদো লিখেছেন- ‘আমার মা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছেন। খুব কৃতজ্ঞ বোধ করছি।’
জুভেন্টাস শিবিরে হঠাৎ খবর পান স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মা। অসুস্থ মাকে দেখতে ইতালি থেকে জন্মভূমি উড়ে এসেছিলেন রোনালদো। এরপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আর ফেরা হয়নি তার। আছেন পর্তুগালের মাদেইরাতে নিজ বাড়িতেই।

