করোনাভাইরাসের কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঠিক কবে নাগাদ এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে তা এখনই বলা যাচ্ছে না।
তবে পরিস্থিতি স্বাভাবিক হলে রোজার মধ্যে হবে এ পরীক্ষা, এমনটিই জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
চেয়ারম্যান বলেন, ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর যে রুটিন ছিল, তাতে শেষের কয়েকটি পরীক্ষা রোজার মধ্যে পড়েছে। এমন তো নয় যে রোজায় পরীক্ষা নেওয়া যাবে না।
জানা যায়, পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি আছে। পরীক্ষা কবে হবে তা নিয়ে উৎকণ্ঠায় না থেকে শিক্ষার্থীদের বাসায় মনোযোগ দিয়ে লেখাপড়ার আহ্বান জানান তিনি।

