সব ঠিকঠাক থাকলে নির্ধারিত দিনেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন আশার বাণী শোনাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। গোটা পরিস্থিতিতে নজর রাখছে বিশ্বকাপের লোকাল অর্গানাইজিং কমিটি।
তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে কিংবা অবস্থার আরও অবনতি ঘটলে, চলতি বছর বিশ্বকাপ বাতিলের সম্ভাবনা থাকছে।
করোনাভাইরাসের প্রভাবে ইতিমধ্যে স্থগিত ইউরো কাপ, কোপা আমেরিকা, অলিম্পিকের মতো মেগা ইভেন্ট। বাতিল হয়েছে টেনিসের দু’টি গ্র্যান্ডস্ল্যাম- ফরাসি ওপেন এবং উইম্বলডন।

