করোনাভাইরাস প্রতিরোধে যখন সারা বিশ্ব লড়াই চালিয়ে যাচ্ছে তখন জাপানি একদল গবেষকের দাবি, তারা এমন এক ওষুধ আবিষ্কার করেছেন যাতে মাত্র সাত থেকে নয় দিনে একজন রোগী সুস্থ হয়ে যেতে পারেন।
শুধু গবেষকরা নয়, জাপানের প্রধানমন্ত্রীও নিশ্চিত করেছে এই ওষুধের কার্যকারিতা।
‘আভিগান’ নামের এই ওষুধ তারা ১২০ জন রোগীর উপর এটি প্রয়োগ করেছেন। গবেষক দলটির দাবি, ত্রিশ বছর বয়সী এক রোগীর উপর আভিগান প্রয়োগ করার পর তিনি মাত্র ৭ দিনে সুস্থ হয়ে উঠেছেন। এ ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দেয়নি।
ওই গবেষক দল আরও বলছে, সন্তানসম্ভবা নারীদের এ ওষুধ প্রয়োগে নেতিবাচক ফলাফল আসতে পারে, এমন আশঙ্কায় তাদের উপর এটি প্রয়োগ করা হয়নি।
বিজ্ঞানীরা জাপানের চিকিৎসা চলমান ওরভোসকো নামে একটি ওষুধের সঙ্গে আভিগানের যৌথ প্রয়োগ করেন একজন মধ্যবয়সী রোগীর ওপর। তিনি মাত্র ৯ দিনে সুস্থ হয়ে গেছেন। এমনকি তার পিসিআর ফলাফল নেগেটিভ আসছে।
গবেষকরা মনে করেন, এটি কোভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারবে। ওষুধটি সাধারণত ফ্লুর চিকিৎসায় ব্যবহৃত হয়।
তারা বলছেন, ফাভিপিরাভি উপাদান থেকে প্রস্তুত আভিগান প্রথম দুধাপের পরীক্ষায় ভালো ফলাফল দিয়েছে। পরীক্ষামূলক প্রয়োগেও প্রত্যাশিত সাফল্য এসেছে।
বাংলাদেশেও তিনটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটি করোনার চিকিৎসায় ব্যবহারের জন্য উৎপাদন করবে বলে জানিয়েছে।
গত সপ্তাহে জাপানি সংস্থা ফুজিফিল্ম ঘোষণা করে, তারা আভিগান নামক ওষুধের তৃতীয় পর্যায়ের গবেষণা পরীক্ষা শুরু করেছে। এই ওষুধ করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় বেশ কিছু দেশে ব্যবহার করা হচ্ছে।

