জেব্রা-গাধার প্রেম, জন্ম নেওয়া শিশুটির গোটা শরীরই গাধার মতো। শুধু পায়ের দিকে রয়েছে জেব্রার মতো সাদা-কালো রঙয়ের দাগ। এমনই এক ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
এমন কাণ্ড ঘটেছে আফ্রিকার শেলড্রিক ওয়াইল্ড লাইফ ট্রাস্টে। জানা যায়, টাসাবো ন্যাশনাল পার্কেই আগে থাকত জেব্রাটি। একদিন আচমকাই সে পালিয়ে যায়। কোস কমিউনিটি ওয়ার্ডেনই জেব্রা পালানোর খবরটি জানান। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে জেব্রার অন্য একটি এলাকায় লুকিয়ে পড়ার কথা।
এরপরই শেলড্রিক ওয়াইল্ড লাইফ ট্রাস্টের পক্ষ থেকে ওই জেব্রাটির নিরাপত্তা জোরদার করা হয়। তবে ততক্ষণে জেব্রাটি বাইরের এলাকায় ঘোরাফেরায় অভ্যস্ত হয়ে যায়।
এরই মধ্যে একটি গাধার সঙ্গে জেব্রার সম্পর্ক তৈরি হয়। মাঝে মধ্যে যৌনতাতেও মেতে উঠত তারা। তার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে জেব্রাটি। জন্ম নেয় সন্তান।
জন্ম নেওয়া ওই ছোট্ট প্রাণীটির গোটা শরীর বাবা গাধার মতো। তার পায়ের সাদা-কালো রঙয়ের দাগ অবিকল মা জেব্রার মতো। তারপরই শুরু হয়ে যায় হই চই।
জানা যায়, গাধা এবং জেব্রার মিলনে জন্ম নিয়েছে সন্তান জংকি। মা জেব্রা এবং তার সন্তান জংকি দু’জনেই সুস্থ রয়েছে। দিব্যি বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা। মায়ের সঙ্গে সুখেই আছে জংকি।

