চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? সারা বিশ্বে এর প্রতিষেধক তৈরির কাজ চলছে। কবে নাগাদ বাজারে আসবে তা এখনও অনিশ্চয়তায় ঘুরপাক খাচ্ছে।
তবে তা নিয়ে শোনা গেছে আসার কথা। আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনাভাইরাসের টিকা প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট।
বর্তমানে ব্রিটেনের যে চিকিৎসা গবেষক দলটি টিকা তৈরীতে সবচেয়ে এগিয়ে তিনি সেই দলটির নেতৃত্ব দিচ্ছেন। গত মাসে তিনি বলেছিলেন, এ টিকা ২০২০ সালের শেষ নাগাদ প্রস্তুত হবে না।
এখন তিনি আশাবাদী যে, আগামী দুই সপ্তাহের ভেতর টিকা মানুষের ওপর পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। তারপর সেপ্টেম্বর নাগাদ তা কার্যত প্রয়োগ করা সম্ভব হবে।
অধ্যাপক গিলবার্ট এখন বলছেন, ‘সবকিছু ঠিকঠাক মতো কাজ করলে আগামী সেপ্টেম্বর নাগাদই কার্যকর টিকা আনা যাবে।’ তিনি বলন, ‘আমরা এ মূহুর্তে যে টিকা নিয়ে কাজ করছি সেটি কার্যকর হবে এর সম্ভাবনা অনেক বেশি। আমি ৮০ শতাংশ আশাবাদী যে টিকাটি সফল হবে।’
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো টিকা তৈরীর গবেষনায় যারা এগিয়ে যাবে তাদের টিকা উৎপাদনে সরকার অর্থায়ন করবে। দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে মৃত্যু ১০ হাজার ও আক্রন্ত ৬৫ হাজার ছাড়িয়েছে।
সূত্র: মেইল অনলাইন।

