প্রাণঘাতী করোনার প্রকোপে নিউইয়র্কে আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই চারজনের মৃত্যুসহ এখন পর্যন্ত ১০৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত চারজন হলেন, গিয়াস উদ্দিন, আসাদ ইকবাল, আবদুল মান্নান ও আবদুস সাত্তার শিকদার।
করোনায় এখন পর্যন্ত শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৪৪ জনের। নিউ জার্সিতে ১ হাজার ৯৩২, মিশিগানে ১ হাজার ২৮১, ক্যালিফোর্নিয়ায় ৫৮৪, ম্যাসাচুসেটসে ৫৯৯, পেনসিলভানিয়ায় ৪৪৬, লুইজিয়ানায় ৭৫৫, ফ্লোরিডায় ৪১৯, ইলিনয়সে ৫৯৬, কানেটিকাটে ৪৪৮ ও ওয়াশিংটনে ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫ জনের। এ সময়ে দেশটিতে নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৩৩ হাজার ৭৫২ জন।
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৫ লাখ ২ হাজার জন। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৪৭ জনের আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৭ হাজার ৩১৪ জন।
পেপার’স লাইফ/খবর/প্রবাস

